রূপপুরে বিষাক্ত বাংলা মদপানে রাশিয়ান নাগরিকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বিষাক্ত বাংলা মদ পান করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কমর্রত বেইলী দিমিত্রী (৪১) নামের এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। পাবনার ঈশ^রদী উপজেলার রূপপুরে রাশিয়ানদের আবাসিক বাসস্থান গ্রীন সিটিতে শনিবার রাতে বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় গুরুত্বর অসুস্থ অপর তিনজনকে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী মেডিকেল ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস এসব তথ্য নিশ্চিত করেছেন।
গুরুতর অসুস্থরা হলেন- মিখাইল, বার্কোলভ আলেকজান্ডার এবং লগোচেভলেব ভøাদিমিরভিচ। তাঁরা প্রত্যেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মুল নির্মাণ কোম্পানি এএসই এর সাব ঠিকাদারী রাশিয়ান কোম্পানি নিকিমথ এতরোস্তরায় কমর্রত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রীন সিটির এক কর্মচারী জানান, নিকিমথ এতোরোস্তরায় কোম্পানির এই চার রাশিয়ান কর্মচারী সন্ধ্যায় গ্রীণ সিটির ৫নং ভবনের ১২ তলার ২১২নং ফ্লাটে এক সঙ্গে বসে মদ পান করছিল। রাত আনুমানিক ৮টার দিকে তাঁরা আকস্মিক ভাবে পেট ও বুকে ব্যথায় অচেতন হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে অন্যান্য রাশিয়ান নাগরিকরা গ্রীন সিটির কর্তব্যরত আবাসিক ডাক্তারকে খবর দেন। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাত পৌনে ১১টার দিকে দিমিত্রীর মৃত্যু হয়। আর অসুস্থ অপর তিনজনকে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ।
রাজশাহী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার নাফিজ রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজে পৌঁছানোর আগেই দিমিত্রির মৃত্যু হয়েছে। আপর তিনজনের অবস্থাও গুরুত্বর।

কোন মন্তব্য নেই