আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবনের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সাঁথিয়া উপজেলার ১০নং আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডঃ শামসুল হক টুকু এমপি। মঙ্গলবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদে চত্বরে উপস্থিত থেকে অন্যান্য অতিথিবৃন্দদের সাথে নিয়ে এ ভবনটির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামসহ অন্যান্য ব্যক্তি বর্গ। এ সময় স্থানীয় সর্বস্থরের জন সাধারণ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই