Pabna



চিনাখড়া এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাশিনাথপুর শাখার এ এফ ভিপি ও শাখা প্রধান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার মোশারফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী জোনের ইভিপি ও জোন প্রধান কাওছার উল-আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, চিনাখড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক। স্বাগত বক্তব্যদেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাশিনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও ইনভেস্টমেন্ট ইনচার্জ জালাল উদ্দিন। এজেন্ট ব্যাংকিং সর্ম্পকে বক্তব্য দেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী জোনের সিনিয়র অফিসার হাসান আলী। 
এজেন্টের পক্ষে এন জে ট্রেডার্সের স্বত্তাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় আরো বক্তব্যদেন অধ্যক্ষ বাবুল হোসেন, আবু জাফর সর্দার, সাইফুল ইসলাম, আনসার আলী সর্দার, ফরিদ সর্দার, আবু মুছা খান, কোবাদ হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ। 

কোন মন্তব্য নেই