পাবনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
“সহায়ক প্রযুক্তি ব্যবহার,অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার” এবারের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় পাবনা জেলা প্রশাসন কর্যালয় থেকে সমাজ সেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মমিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: কেএম আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাফিউল ইসলাম, বাংলাদেশ সমাজকল্যান পরিষদের সদস্য আব্দুল মতীন খান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুদা একরাম, জেলা সমাজসেবা অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল কাদের, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর আলী, উপজেলা সমাজসেবা অফিসার হারুনুর রশিদ, প্রবেশন অফিসার শায়েখ এবনে পল্লবসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধানবৃন্দ।


কোন মন্তব্য নেই