Pabna



বড়বাজারে ভ্রাম্যমান আদালতের পচা খেজুর জব্দ, ৩ ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র রমজান মাসে পাবনার বড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোখলেছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ খাবার অনুপোযোগী পঁচা খেজুর জব্দ করা হয়। 
এ সময় বড় বাজারের মোকছেদ ষ্টোরকে ২ লাখ, হেলাল ষ্টোরকে ৩ লাখ ও রিপন ষ্টোরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। একই সাথে ভ্রাম্যমান আদালতের প্রশাসনিক দল বাজারের সকল দোকানে মূল্য তালিকা আছে কিনা তাও পর্যবেক্ষন করেন এবং সকলকে রমজানে পবিত্রতার সাথে ব্যবসা পরিচালনার আহবান জানান। 
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার ইবনে মিজান, স্যানেটারী ইন্সপেক্টর এজাজুল ইসলাম অভিযানিক দলে ছিলেন। জব্দ করা মেয়াদ উত্তীর্ণ খেজুর পরবর্তিতে ধ্বংস করে ফেলেন অভিযানিক দল।

কোন মন্তব্য নেই