Pabna



পাবনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে মালিকের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
গ্রীন লাইফ নীট কম্পোজিট (ওয়াশিং প্লান্ট) এ কর্মরত টেক্সটাইল ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান মিঠুকে কর্মরত অবস্থায় মালিক কর্তৃক নির্যাতনের মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পাবনা টেক্সটাইল ইঞ্জিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় কলেজের প্রধান ফটকে অনুষ্ঠিত এই মানববন্ধনে হাতে হাত রেখে জড় হন শিক্ষার্থরা। সেখানে বক্তব্য দেন ৪র্থ বর্ষে শিক্ষার্থী তন্ময় গালিব, ৩য় বর্ষের মামুন খান সহ সাধারন শিক্ষার্থীরা। একজন কর্মরত ইঞ্জিনিয়ারকে নির্মমভাবে নির্যাতন এবং অফিস বন্ধ করে তার উপর অত্যাচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শাস্তির দাবী করেন বক্তরা। 
উল্লেখ্য, গত ২ মে মালিক কর্তৃক নির্যাতনে আহত হয়ে ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান মিঠু এখনো হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

কোন মন্তব্য নেই