সুজানগরে সমাজসেবা অফিসে অসহায় দরিদ্রদের আর্থিক সাহায্য প্রদান
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার দেশের অসহায় দরিদ্রদের আর্থিকভাবে সাহায্য করে, তাদের কে ব্যবসা-বানিজ্য করার সুযোগ করে দিয়ে দারিদ্রতা দুর করার চেস্টা করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে এ দেশ কে উন্নত দেশে পরিনত করার লক্ষে অসহায় দরিদ্রদের ঘর নির্মান ও আর্থিকভাবে সাহায্য করে যাচ্ছেন। পাবনার সুজানগরে বুধবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরে আয়োজনে অসহায় দরিদ্রদের আর্থিকভাবে সাহায্য প্রদান কালে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাকির হোসেন সঞ্চালনায় প্রায় ১৪ জন অসহায় দরিদ্রদের কে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

কোন মন্তব্য নেই