Pabna



সুজানগরে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
সরকার প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে, কমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া সরঞ্জাম প্রদান করছে, শিশুদের প্রথম জীবনের ফাউন্ডেশন মজমুত করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি তাদের নিজ সন্তানের মতই শিক্ষার্থীদের শিক্ষিত করতে পারেন, তাহলেই সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়ন করা সম্ভব হবে। 
কারণ এই শিশুরাই আগামী ২০৪১ সালে দেশের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করবে, পাবনার সুজানগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 
বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা কক্ষে উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার বিধান চন্দ্র ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 
এ সময় আরো বক্তব্যদেন সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ সরকার, মোস্তাক আহমেদ মিজানুর রহমান, প্রধান শিক্ষক এমদাদুল হক, নাছরিন খাতুন প্রমুখ।

কোন মন্তব্য নেই