পাবনায় এনডাব্লিউসিসি এর কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংগঠন ‘নেচার এন্ড ওয়াইল্ড লাইফ কনসারভেশন কমিউনিটি’ (ঘডঈঈ) এর নতুন কমিটি গঠন হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা শহরের সোনাপট্টি এলাকায় সংগঠনের অস্থায়ি কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে এহসান আলী বিশ্বাস লিটুকে সভাপতি ও শাহ এমডি হামিম কে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্য পদগুলোর মধ্যে ড. নজমুল ইসলাম ও সুপ্রতাপ চাকীকে সহ-সভাপতি, ফারুক হোসেন ও রিজভী জয়কে যুগ্ম সা. সম্পাদক, হাসান মাহমুদ ডী সাংগঠনিক সম্পাদক, তানভির হায়দার যুগ্ম সাংগঠনিক সম্পাদক, তন্ময় সাহা অর্থ সম্পাদক, লিসান আসিফ খান প্রচার সম্পাদক, অমিত দে কাজল দপ্তর সম্পাদক, জুবায়ের হাসান অনুষ্ঠান সম্পাদক এবং মেহেদী হাসান সাব্বির ও কামরুজ্জামান রতন কে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
সভায় কমিটির সদস্যরা জানান, বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষনে দীর্ঘ দিন ধরেই তারা কাজ করছেন। বর্তমানে এই কমিটি গঠনের মাধ্যমে এই কাজকে আরো সুষ্ঠু ভাবে সামনে এগিয়ে নিতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই