জেলা প্রশাসকের দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে শতাধিক দরিদ্র নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দেন পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক জানান, ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিতে জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাই এবং ঈদের পোশাক।

কোন মন্তব্য নেই