Pabna



ভাঙ্গুড়ায় চাকুীচূত সেনাসদস্যের ধর্ষণে স্কুলছাত্রী অন্ত:সত্ত্বা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ভাঙ্গুড়ায় এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ চাকরিচ্যূত সেনা সদস্য মজনু সরকারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। পাটুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী  বর্তমানে পাঁচ মাসের অন্ত:সত্ত্বা। তাকে মুমুর্ষ অবস্থায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত মজনু উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের নুরুজ্জামান মাস্টারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা ভাঙ্গুড়া থানায় শুক্রবার রাতে মামলা দায়ের করেন। 
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা পরিবারের বরাত বলেন, পাঁচ মাস আগে এক সন্ধ্যায় চাকুরীচ্যূত সেনা সদস্য মজনু তার বাড়ির পাশের ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে এবং এই ঘটনা কারো কাছে প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয় মজনু। এ কারণে কিশোরী ভয়ে বিষয়টি চেপে যায়, কিছুদিন পরে মজনু একই ভাবে বাড়িতে একা পেয়ে ওই কিশোরীকে আবারও ধর্ষণ করে।
এতে অন্ত:সত্ত্বা হয়ে পড়লে ওই কিশোরী বিষয়টি তার বাবা-মা ও মজনুকে জানায়। তখন মজনু গর্ভপাত করাতে ওই কিশোরীকে গোপনে কিছু ওষুধ সেবন করায়। ওষুধ খেয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতি বার তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, বিষয়টি গত দুইদিন উভয় পরিবার গোপন রাখলেও শুক্রবার সবাই জেনে যায়। পরে এ ঘটনায় মজনুকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন কিশোরীর বাবা।
পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হেদায়েতুল হক জানান, মজনু চার সন্তানের জনক এবং লম্পট প্রকৃতির। তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ, বিয়ের নামে প্রতারণাসহ অনেক অভিযোগ রয়েছে। মজনু সেনাবাহিনীতে চাকরি করার সময় আচরণবিধি লংঘনের অভিযোগে তাকে সেখান থেকে চাকরিচ্যুত করা হয়।
ভাঙ্গুড়া থানার ওসি আরো জানান, এই ঘটনায় থানায় একটি মামলা হওয়ার পরেই অভিযুক্ত ধর্ষককে গেফতার করা হয়েছে। মেয়েটির উন্নত চিকিৎসার জন্যে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মজনুকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই