Pabna



ঈশ্বরদীতে পৃথক ঘটনায় ২জন খুন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা ঈশ্বরদীতে পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। মাদক ব্যবসা সংক্রান্তের জেরে নিহত আলতাব হোসেন (৪৫) লাশ উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুল নগর গ্রামের জৈনক ডাবলুর নির্মাণাধীন পাকা বাড়ি থেকে ও পুর্ব শত্রুতার জের ধরে সাকিব হোসেন (২০) লাশ ঈশ্বরদীর চকনারিচা বাগবাড়িয়া গ্রামের জৈনক শামসুলের বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়। শনিবার সকাল ১১ টার দিকে পুলিশ পথচারী ও এলাকাবাসীদের সুত্রে খবর পেয়ে পৃথক দুই জায়গা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। 
নিহত আলতাব হোসেন শহরের স্কুলপাড়া চারা বটতলা এলাকার আবেদ আলীর ছেলে। আর সাকিব হোসেন ঈশ্বরদীর চকনারিচা বাগবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন নুনের ছেলে। 
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত আলতাব হোসেনের নামে মাদকের একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসা সংক্রান্তে প্রতিপক্ষ  তাকে মাথায় আঘাত করে হত্যা করে থাকতে পারে। 
আর সাকিব হোসেনকে পূর্ব শত্রুতার জের ধরে মামাতো ভাইয়েরা শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি আরও জানান, লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

কোন মন্তব্য নেই