Pabna



সুজানগরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ পলীø উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পাবনার সুজানগরে সোমবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে প্রাথমিক সমবায় সমিতির উপকার ভোগীদের এক দিনের উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। 
পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, দুলাই  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, হাটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, জুনিয়ার অফিসার হাসিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিদর্শক রইস উদ্দিন। প্রধান অতিথির শাহীনুজ্জামান শাহীন বলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সঠিক ভাবে প্রয়োগ করতে হবে।

কোন মন্তব্য নেই