Pabna



পাবনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
“বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় শুরু হওয়া দুই দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র সমাপ্ত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধায়নে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলাটির সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোকসানা মিতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিমসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 
অনুষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে ও বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে এই স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী আলহাজ্ব এবিএম শফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত রবিবার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন ঢাকার একটি রে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। তার পিত্তর থলিতে পাথর অপারেশন করা হয়েছে বলে জানা যায়। 

কোন মন্তব্য নেই