Pabna



পাবনাসহ সারাদেশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনাসহ বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু, সেই সাথে শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় করবেন মুসল্লিরা।
পাবনার অন্যতম চাপা মসজিদসহ প্রতিটি পাড়া মহল্লায় এই নামাজ অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময় তাৎক্ষনিক ভাবে জানা সম্ভব না হলেও অনেক মুসল্লী ধারনা করছেন সাড়ে ৮টায় এশার জামায়অত অনুষ্ঠিত হবে। 
ঢাকার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রমজানের চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহা: আব্দুল্লাহ।
এদিকে, আজ থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অনেক দেশে রোজা পালন করছেন মুসলমানরা। একদিন পর মঙ্গলবার থেকে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ থেকে ৩০ দিন রোজা পালন শেষে মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

কোন মন্তব্য নেই