নুসরাতসহ দেশ ব্যাপী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
নুসরাত সহ দেশ ব্যাপী সকল নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে, বাংলাদেশ মহিলা পরিষদ, পাবনা জেলা শাখার উদ্যোগে ও আন্দোলন উপ-পরিষদের আয়োজনে আজ রবিবার বিকেলে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট সাংবাদিক ও আহ্বায়ক, আমরাই পারি জোট‘র আ: মতীন খান, বিশেষ অতিথি, দৈনিক সমকাল ও এনটিভির পাবনাস্থ ষ্টাফ করেসপন্ডেন্ট এবি এম ফজলুর রহমান, পাবনা সিটি কলেজ‘র প্রভাষক, শামসুন নাহার বর্না এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সময় টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর পাবনা জেলা প্রতিনিধি, সৈকত আফরোজ আসাদ, বাঁচতে চাই এর নির্বাহী পরিচালক, আ: রব মন্টু, পাবনা উদ্দিপনা‘র নির্বাহী পরিচালক, আলেয়া ইয়াসমিন, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সংগঠনের সাধারণ সম্পাদক, কামরুন নাহার জলি, সাংগঠনিক সম্পাদক, কামরুন নাহার জোসনা, আন্দোলন সম্পাদক, জিনাত সুলতানা, লিগ্যাল এইড সম্পাদক, শরিফা খাতুন সুখী, কার্যকরী সদস্য, কামীনি খাতুন, উইক্যান এর পাবনা প্রতিনিধি, সিমা খাতুন, ফুলজান খাতুন ও আবুল কালাম আজাদ, টাউন গার্লস স্কুলের ছাত্রী, জান্নাতুল ফেরদৌস অনি প্রমূখ।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগন বলেন, নারী নির্যাতন প্রতিরোধে বহুমুখী তৎপরতা থাকা সত্ত্বেও দেশে ধর্ষণ সহ নারী ও কন্যার প্রতি বর্বর, লোমহর্ষক নির্যাতনের ধরণ, মাত্রা ও ভয়াবহতা ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই পত্রিকার পাতা খুললে নারী ও কন্যার প্রতি ধর্ষণ সহ বিভিন্ন সহিংসতার খবর দেখতে পাচ্ছি। ধর্ষন বর্তমানে মহামারী রূপ নিয়েছে। সম্প্রতি ফেনী জেলার সোনাগাজী উপজেলার মাদ্রাসার ছাত্রী- নুসরাতকে অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। উক্ত ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
আপনারা নিশ্চয় অবগত আছেন যে, বাংলাদেশের বৃহত্তম নারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ, তাই উক্ত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সারা দেশে এক যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। সকল বক্তাগন আারও বলেন প্রশাসনকে আরো তৎপর হতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
কোন মন্তব্য নেই