Pabna



পাবনাকে বিস্ময়কর জেলা করে তোলা হবে- জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের নানা প্রচেষ্ঠায় বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। অচিরেই দেশ একটি উন্নত দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রীর দায়িত্বশীল নেতৃত্ব এবং বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বে স্বীকৃত। 
টেকসই উন্নয়নে দেশের সকল সেক্টরে সমানভানে উন্নয়ন করতে হবে। এসডিজি বাস্তবায়নে সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। পাবনার উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। পাবনার উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, যোগাযোগ ব্যবস্থা, আইনশৃ্খংলাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করলেই এসডিজি বাস্তবায়ন হবে। পাবনার উন্নয়নে নানা প্রদক্ষেপ নেয়া হয়েছে। পাবনা কে বিস্ময়কর জেলা করে তোলা হবে। 
রবিবার পাবনা সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। 
কর্মশালায় অংশ গ্রহন করেন-সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন মজুমদার, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজাউল করিম, সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী শমীরণ রায়, জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, অধ্যক্ষ ইঞ্জি জমিদার রহমান, চেম্বার্স অব কমার্সেও সিনিয়র সহ সভাপতি আলি মর্তুজা বিশ্বাস সনি, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, সুজানগর উপজেলা চেয়ারম্যান শহীনুজ্জামান শাহীন, আটগরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, এনজিও ব্যাক্তিত্ব মমতা চাকলাদার, সাংবাদিক নরেশ মধূ প্রমূখ। 
কর্মশালায় মূখ্য আলোচকের উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ আহমেদ এবং কর্মশালার পেক্ষাপট বিশ্লেষন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদিন।   

কোন মন্তব্য নেই