Pabna



বর্তমান সরকার মন্দির উন্নয়নে বিশেষ ভুমিকা রাখছে, পূজা উৎযাপন পরিষদের সংবর্ধনায়-শাহীন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার হিন্দু সম্পদায়ের জনগোষ্টিকে শারদীয়া দুর্গা পূজাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে নিরাপত্তা নিশ্চিত করছে। 
তিনি আরো বলেন, এই সরকার মন্দির উন্নয়নে সরকার বিশেষ ভুমিকা রাখছে। সুজানগর পূজা উৎযাপন কমিটির সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাবনার সুজানগর উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে রোববার  সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন কে সংবর্ধণা প্রদান করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবোধ কুমার নটো, সহ-সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মহন সরকার, প্রচার সম্পাদক সুভাষ, পৌর পূজা উৎযাপন পরিষদের সভাপতি শুক চাঁদ বিশ্বাস, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার কন্ডু, সুভাষ, মোহন প্রমুখ। 

কোন মন্তব্য নেই