Pabna



পাটক্ষেত নষ্ট করার জেরে ভাঙ্গুড়ায় এক ব্যাক্তি খুন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পাট ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত আবুল কালাম (৫০) উপজেলার চাদপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে সে পেশায় একজন কৃষক ছিল। 
উপজেলার খানমরিচ ইউপি চেয়ারম্যান আছাদুর রহমান জানান, মঙ্গলবার সকালে চাদপুর গ্রামের আবুল কালামের ছেলে বাশারের পাট ক্ষেতে একই গ্রামের সাইফুল ইসলামের একটি  গরু প্রবেশ করে পাট ক্ষেত নষ্ট করে। খবর পেয়ে বাশার গরুটিকে ক্ষেত থেকে নিয়ে তাদের বাড়িতে আটকে রাখে। এতে ক্ষিপ্ত হয়ে ফাইফুল লাঠিসোঠাসহ তার স্বজদের সাথে নিয়ে বাশারের বাড়িতে হামলা হামলা চালায়। 
এ সময় বাজারকে না পেয়ে তার পিতা আবুল কালামকে একা পেয়ে বেধরক পিটিয়ে ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালাতক রয়েছে। 

কোন মন্তব্য নেই