Pabna



ইউএনও’র অভিযানে সাঁথিয়ায় বাল্য বিয়ে বন্ধ, মসজিদের ইমাম পলাতক

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়ায় বাল্য বিয়ে রোধে সোমবার রাতভর বিয়ে বাড়িতে বাড়িতে অভিযান চালালোন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার। বিয়ে থেকে রক্ষা পেলো ৮ম শ্রেণির দুই শিক্ষার্থী। বাল্য বিয়ে পড়ানোর অভিযোগে মসজিদের ইমামের বাড়িতে অভিযান। ইমাম পলাতক।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টায় উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বাল্য বিবাহ রোধে বিবাহ বাড়িতে বাড়িতে অভিযান চালান সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট আঃ হালিম। 
ইউনিয়নের কলাগাছি গ্রামের ফজর আলীর ৮ম শ্রেণিতে পড়–য়া মেধাবী শিক্ষার্থীকে ওই রাতেই বিয়ে দেবার প্রস্তুতি চলছিল। 
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আঃ হালিম উপস্থিত হয়ে বিয়ে পন্ড করে দেন এবং মেয়ের বাবার নিকট থেকে বিয়ের উপযুক্ত না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। একই ভাবে মেহেদী নগর গ্রামের হারুন অর রশিদের বাড়তে একই দিনে অভিযান চালিয়ে তার মেয়ের বিয়ে পন্ড ও মৃচলেকা গ্রহণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আঃ হালিম। 
সোমবার মেহেদী নগর গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ের বিয়ে পড়ানো মেহেদী নগর মসজিদের ইমাম দেলোয়ার হোসেনকে আটকের জন্য রাতেই অভিযান চালান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আঃ হালিম। ইমাম পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এসময় উপসহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, বিবাহ নিবন্ধক ইসমাইল হোসেন কিরণ উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, বাল্য বিবাহ একটি সামাজিক রোগ। এ রোগ থেকে জাতিকে রক্ষা করতে হবে। বাল্য বিয়ে, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বাল্য বিয়ে, জুয়া ও মাদকের সংবাদ পেলেই অভিযান পরিচালনা করা হবে।

কোন মন্তব্য নেই