Pabna



চাঁদমারী মোড়ে সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা শহরের চাঁদমারী এলাকায় ব্যাটারী চালিত আটো রিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ বুধবার সকালে এই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে।  
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক জানান, গতকাল বুধবার বেলা সাড়ে এগার টার দিকে পাবনা সদরের বললামপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে ওয়ালিদ হোসেন ওরফে অলিব (২০) ও তার ভাই শফিকুলের ছেলে প্রান্ত (১৫) মোটর সাইকেল যোগে পাবনা বিসিক শিল্প নগরীতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। 
পথিমধ্যে পাবনা সার্কিট হাউজ সড়কে পৌছালে উল্টো দিক থেকে আসা ব্যাটারী চালিত আটো রিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী চাচা ভাতিজা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কত্যবরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। 

কোন মন্তব্য নেই