Pabna



গঙ্গারামপুর বাজারে ৪টি আইসক্রীম কারখানায় বিএসটিআইয়ে অভিযান ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
বিএসটিআইয়ের মান সনদ বিহীন অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার ও পণ্য মোড়কজাত নিবন্ধন ব্যতিত আইসক্রীম উৎপাদন, বিক্রয়, বিতরণ করায় ৪টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় পাবনার গঙ্গারামপুর বাজারের মেসার্স পপি মিল্ক আইসক্রীম ফ্যাক্টরী, মিম মিল্ক আইসক্রিম ফ্যাক্টরী, রকি মিল্ক সুপার আইসক্রিম ফ্যাক্টরী ও নিউ রুচি মিল্ক সুপার আইসক্রিম ফ্যাক্টরীকে ১ লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। 
বিএসটিআইয়ের রাজশাহী অফিসের পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, পাবনার গঙ্গারামপুর বাজারে দীর্ঘদিন ধরে উপরোক্ত চারটি আইসক্রীম উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে ভেজাল ও নি¤œমানের আইসক্রীশ উৎপাদন ও বাজারজাত করে আসছিল। যার বিএসটিআইয়ের কোন প্রকার অনুমোদনই ছিল না। গোপন সংবাদ পেয়ে পাবনা জেলা প্রশাসন পাবনা ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ওই চারটি কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের মান সনদ বিহীন,  অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং পণ্য মোড়কজাত নিবন্ধন ব্যতিরেকে আইসক্রীম উৎপাদন, বিক্রয়/ বিতরণ করায় ৪টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। 
উক্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।  এ সময়ে বএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও পরিদর্শক মোঃ আজিজুল হাকিম উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই