সিনসা সাহিত্য গোষ্ঠীর ৪১ তম সাহিত্য আসর অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
দৈনিক সিনসা সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক সিনসা কার্যালয়ে ৪১ তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্চ ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক (গণিত বিভাগ) ড. মজিবুর রহমান। কবি আলহাজ্ব আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সিনসা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহিত্য ও বির্তক ক্লাব পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ড. মনছুর আলম, সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক শফিক আল কামাল, ফোল্ডার কবিতার সম্পাদক কবি ইদ্রিস আলী এবং এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম আকাশ। সাহিত্য আসরে কবি ও সাহিত্যিক গণ তাদের কবিতা পাঠ করেন।
উল্লেখ্য প্রতি মাসের শেষ বৃহস্পতিবার দৈনিক সিনসা কার্যালয়ে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্প্রতি বরগুনায় ঘটে যাওয়া রিফাত হত্যা কান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। একই সাথে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃস্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানানো হয়।

কোন মন্তব্য নেই