Pabna



প্রশাসনেই পারে পাবনাকে মাদকমুক্ত করতে, শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময়ে বক্তারা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
প্রশাসনই পারে পাবনাকে মাদকমুক্ত করতে পারে বলে অভিমত ব্যাক্ত করেন শান্তি ও সম্প্রীতি বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তাগণ। একই সাথে পাবনা মাদকমুক্ত হলে ৮০% অপরাধ বন্ধ হবে। স্কুল কলেজের ছেলে মেয়েরা মাদকে আসক্ত হয়ে পারিবারিক অশান্তি তৈরী করছে। মাদক কিনতে পরিবারের সাথে বিবাদে লিপ্ত হচ্ছে। অর্থ সংগ্রহ করতে চুরি, ছিনতাইয়ের মত অপরাধে জড়িয়ে পড়ছে। মাদক সেবনে যৌন ক্ষমতা হ্রাস পাচ্ছে। এর কারনে অনেক বিবাহ বিচ্ছেদ ঘটছে। যৌন চাহিদা মেটাতে অনেকে বিভিন্ন আবাসিক হোটেল এমনকি নিজেরে বাসায় অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। 
পাবনা ওয়াই ডাব্লিউসিএ মিশন হাউজ পাবনার আয়োজনে শুক্রবার দুপুরে প্রতিষ্ঠানের ক্লাস রুমে প্রতিষ্ঠানের সভানেত্রী সন্ধ্যা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠানের সেক্রেটারী হেনা গোস্বামী। 
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন, পাবনা পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরহাদ জোয়ার্দ্দার, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, আসিয়াব পরিচালক আব্দুস সামাদ, পাবনা ব্যাপিস্ট চার্চ মিশনারিজ এর পালক পলক ইসহাক সরকার এবং মহিলা মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওঃ মুনিরুজ্জামান।  
অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ওসাকা পরিচালক মোজাহারুল ইসলাম, সিসিডিবি এরিয়া ম্যানেজার ডা. নাঈমা ইসলাম, কারীগরি মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা পারভীন, পাবনা প্রতিশ্রুতির উপ-সহকারী পরিচালক মুজতাবা আব্দুল আহাদ, সূচীতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসরিণ পারভীন, ব্র্যাক জেলা প্রতিনিধি আল মাছুর রহমান, রোটাঃ এম এ জলিল, সাইফুর রহমান, পাবনা ক্লিনিক্যাল ল্যাবরোটরী পরিচালক পুনূয়েল পল্লব গোস্তামী, ওয়াই ডাব্লিউসিএ’র জিানত সুলতানা, জনদাশ, সাংবাদিক তানভীর ইসলাম অয়ন প্রমুখ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  ওয়াইডাব্লিউসিএ স্বাস্থ্য কর্মী চামেলী রিতা।

কোন মন্তব্য নেই