Pabna



সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় বিপ্লব হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাবনার সাথিয়া উপজেলার আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব বগুড়া জেলার পল্লী মঙ্গল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পাবনার কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে সাঁথিয়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বগুড়াগামী একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিপ্লব নিহত হন। তিনি কাশিনাথপুর বাজারের একটি ওষুধের দোকানে কাজ করতেন।

কোন মন্তব্য নেই