Pabna



ইছামতি ড্রাইভিং ট্রেনিং স্কুলের ডিজিটাল ক্লাসরুমের উব্দোধন করলেন শাহজাহান খান

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
প্রথমবারের মতো উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত ইছামতি ড্রাইভিং ট্রেনিং স্কুলের ডিজিটাল ক্লাসরুমের শুভ উব্দোধন হয়েছে গত বৃহস্পতিবার রাতে। পাবনার দিলালপুর এলাকায় প্রতিষ্ঠিত এই স্কুলের ক্লাশ রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: শাহজাহান খান।
ক্লাসরুমের উব্দোধন পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম। 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এটিএম সুলতান আহমেদ, দক্ষ চালক গড়ে তোলা আন্দোলন ঐক্য পরিষদের সভাপতি মো: দিদারুল ইসলাম দিদার, মোটর ড্রাইভিং ট্রেনিং ইন্সট্রাক্টর এসোসিয়েসনের সভাপতি মো: আবুল বাশার, কার্য্যকারী সভাপতি মোতালেব হোসেন, সাধারন সম্পাদক নুরুন-নবী শিমু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য শাহিন মোল্লা ও সরদার হুজুর আলী, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন লাবলু। 
পাবনা জেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মো: শহীদ শেখ, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ ইসহাক ও ইছামতি ড্রাইভিং ট্রেনিং স্কুলের স্বত্তাধিকারী ও মোটর ড্রাইভিং ট্রেনিং ইন্সট্রাকটর এসোসিয়েসনের প্রচার সম্পাদক মো: জাকারিয়া ইসলাম শোভন প্রমুখ। 

কোন মন্তব্য নেই