পাবনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ড শুরু
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকালে পাবনা ডায়বেটিক হাসপাতালে শিশুদের মাঝে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
টিকা কর্মসূচি উদ্ধোধন করেন পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর।
এ বছর পাবনাতে ৩ লাখ ৮৬ হাজার ৫৬৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। ১ হাজার ১৯ টি টিকাদান কেন্দ্রে সুপারভাইজার, মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক মিলিয়ে ৪ হাজার ৬২৮ জন টিকাদাস কর্মসূচী বাস্তবায়ন করেন। সকলকে ভিটামিন এ প্লাস ক্যা¤েপইন সফলের জন্য আহবান জানান ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর।

কোন মন্তব্য নেই