Pabna



সাঁথিয়ায় বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়া উপজেলার গাঙ্গহাটি নামক স্থানে বাস ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩জন আহত হয়েছেন। শনিবার দুপুরে পাবনা-নগরবাড়ি মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত ট্রলি চালকের নাম সাজিদ (৩২), সে বেড়া উপজেলার রুপপুর গ্রামের ওহাব আলীর ছেলে।
একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে পাবনা থেকে থেকে ছেড়ে আসা ঢাকামুখী শ্যামলী পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক মারা যান। এ সময় ট্রলিতে থাকা আরও ৩জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়। 
ঘটনাস্থলের গাঙ্গহাটী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছেন।

কোন মন্তব্য নেই