Pabna



ঈশ্বরদীতে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদীতে সোহাগ হোসেন খাঁ নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।  
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের দিনমজুর কৃষক আকমল হোসেন খাঁর শিশু পুত্র সোহাগ গেল সোমবার বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে আর ফিরে আসেনি। রাতভর বিভিন্ন জায়গায় অনেক খোঁজ খবর করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে এলাকার একটি করলা ক্ষেতে স্থানীয় এক কৃষক সোহাগের মরদেহ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। 
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 
ওসি আরো জানান, শিমুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারনা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কারা কি কারনে হত্যা করেছে সেটা জানা যায়নি। 

কোন মন্তব্য নেই