Pabna



সাঁথিয়ায় পরিসংখ্যান কর্মকর্তা কৃষিশুমারী গণনা করালেন সরকারী চাকুরিজীবিকে দিয়ে

সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
সাঁথিয়ায় সরকারী বিধি লংঘন করে সরকারী চাকুরিজীবিকে দিয়ে কৃষিশুমারী গণনা করানোর অভিযোগ উঠেছে সাঁথিয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মাহবুবুল আলমের বিরুদ্ধে।
জানা যায়, সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় গত ৯জুন থেকে ২০জুন কৃষিশুমারী গণনার কাজ শুরু হয়। এই কৃষিশুমারী গণনায় জনবল নিয়োগে সরকারীকোন চাকুরিজীবিকে নিয়োগের বিধান না থাকলেও ক্ষমতার অপব্যবহার করে সাঁথিয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুবুল আলম উৎকোচের বিনিময়ে সরকারী চাকুরিজীবিকে সুপারভাইজার হিসাবে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে ৯জন সুপারভাইজারকে নিয়োগ দেয়া হয়েছে এদের মধ্যে একজন সুপারভাইজার বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহঃশিক্ষক বেলাল হোসেন। সুপারভাইজার বেলাল হোসেনের সহকারী হিসাবে ৪জন গণনাকারীকে নিয়োগে দেয়া হয়। এদের মধ্যে তিনজনের সাথে কথা বললে তারা জানান, আমাদের সুপারভাইজার বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন। 
অপর একটি সুত্র জানায়, জেলার বাইরে থেকেও জনবল নিয়োগ দিয়ে শুমারীর কাজ শেষ করা হয়েছে। যাদের নামে নিয়োগ দেয়া হয়েছে তারা অনেকেই এ উপজেলার স্থায়ী বাসিন্দা নন। 
এ ব্যাপারে জিজ্ঞাসা করলে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত) মাহবুবুল আলম কোন প্রকার তথ্য দিতে রাজি নন। তিনি বলেন, আমার নিকট সুপারভাইজার ও গণনাাকারীর কোন তথ্য নাই।


কোন মন্তব্য নেই