Pabna



ঈশ্বরদীতে শেখ হাসিার ট্রেন বহরে গুলিবর্ষনের ঘটনায় তিন সহোদরের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈশ্বরদীতে ট্রেনবহরে গুলি ও বোমা বর্ষণের মামলার রায়ে মৃত্যুদন্ডে দন্ডিত হয়েছেন আপন তিন ভাই। ৩ জুলাই বুধবার দুপুরে পাবনার স্পেশাল ট্রাইব্যুনাাল আদালত এর বিচারক মোঃ রুস্তম আলী এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডে দন্ডিত আপন তিন ভাই হলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঈশ্বরদী পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন ওরফে ভিপি শাহীন। রায় ঘোষণার সময় তিন ভাই আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই মামলায় মোট ৯ জনের ফাঁসি ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের দশ বছরের সশ্রম কারাদন্ড’র রায় দিয়েছেন আদালত। 

রায় ঘোষণার পর দন্ডপ্রাপ্তদের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়ার সময় উপস্থিত স্বজন ও বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা উচ্চস্বরে শ্লোগানে বলেন, অন্যায়ভাবে দেয়া এই রায় মানি না, মানব না। 
তবে এই রায়ে পাবনার আওয়ামীলীগ সন্তোস প্রকাশ করে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল করেছেন। 

কোন মন্তব্য নেই