Pabna



পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি- মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা যুবলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে পাবনা জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলী মতুর্জা বিশ্বাস সনিকে আহবায়ক করে পাবনা জেলা যুবলীগের ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতি বার সন্ধ্যায় যুবলীগ কেন্দ্রিয় সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ স্বাাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। কমিটিতে জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক ও সাবেক সহ-সভাপতি মো. শেখ শাকিরুল ইসলাম রনিকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়েছে।
আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। 
আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, ফাহিমুল কবির শান্ত, শেখ লালু, আব্দুল আল মামুন বাবু, মামুন হায়দার রনি, শাহিনুর রহমান পলাশ, ওসমান গনি, আরিফুল রহমান টিংকু, ফজলে শাহরিয়ার বিপু, সৌহাদ্য বসাক সুমন, রাজ আহমেদ রনি, নাসির উদ্দিন শুভ, আসিফ ইকবাল জনি, আহসান হাবিব, সোহানুর রহমান সোহান, এইচএম হিমেল, শাকিল খান, আজমল শেখ, আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদুর রহমান তারেক, একরাম হোসেন, মো: আহসানল্লাহ ও মাহবুবুর রহমান মামুন।
আগামী তিন মাসের মধ্যে এই কমিটি সকল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠন করবে বলে চিঠিতে বলা হয়েছে।


কোন মন্তব্য নেই