পাবনায় বিপুল উৎসাহে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
সারা দেশের ন্যায় পাবনায়ও বুধবার সন্ধ্যায় শ্রীশ্রী জয়কালী বাড়ি মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও শ্রী বিজয় ভূষন রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস প্রমখ।
রথযাত্রায় শিশু-কিশোরসহ হিন্দু ধর্মাবলম্বী সব বয়সের মানুষ এতে অংশ নেন। ব্যাপক পুলিশী প্রহরায় নেচে গেয়ে এই উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা।


কোন মন্তব্য নেই