সুজানগরে এডিস মশা ও ডেঙ্গু জ্বর সম্পর্কিত জনসচেতনতা মূলক র্যালি
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগরে এডিস মশা এবং ডেঙ্গু জ্বর সম্পর্কিত সুজানগরে এডিস মশা ও ডেঙ্গু জ্বর সম্পর্কিত জনসচেতনতা মূলক র্যালি, কচুরীপানা পরিস্কার ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর সভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এডিস মশা এবং ডেঙ্গু জ্বর সম্পর্কিত জনসচেতনমূলক র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র্যালির পূর্বে এডিস মশা এবং ডেঙ্গু জ্বর সম্পর্কিত জনসচেতনমূলক পথসভায় পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাজাহান আলী, সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাহাতাব আলী, পৌর সভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সচিব গোলাম নবী প্রমুখ।
র্যালি শেষে এডিস মশা নিধনে বান্নাই খালে কচুরীপানা পরিস্কারের উদ্বোধন করে আহমেদ ফিরোজ কবির এমপি।

কোন মন্তব্য নেই