গরীব মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা সরকার- এমপি প্রিন্স
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো এ দেশের গরীব, মেহনতি খেটে খাওয়া মানুষের সরকার।
আর তাদের সেবাই অবিরাম কাজ করে যাচ্ছে তিনি। শেখ হাসিনা সরকার সব সময় চিন্তা করেন কিভাবে এদেশের অবহেলীত মানুষের ভাগ্যের উন্নয়ন করা যায়। এরই চিন্তা ধারা তারই নির্দেশনায় ইতোমধ্যেই যাদের ভূমি আছে অথচ আবাসন ব্যবস্থা নাই, তাদেরকে করে দেওয়া হচ্ছে আবাসন ব্যবস্থা। মানুষ আর রাস্তায়-ফুটপাতে রাত যাপন করবে না,না খেয়ে থাকবে না, যতদিন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন।
এমপি প্রিন্স আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে। এখন বিশ্বের উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ। এ দেশের মানুষ মাথাপিছু আয় বেড়েছে উন্নত রাষ্ট্রের মতই। আগের তুলনায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা অনেক গুন বেড়েছে। মানুষেরও কষ্ট লাগোব পেয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র এ দেশের সর্বস্থরের মানুষের ভাগ্য উন্নয়নের নেত্রী বাঙ্গালীর মা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায়।
বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর উপজেলার সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত দু:স্থ মহিলা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার উপকারভোগীর মাঝে ভাতা পরিশোধ বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামুসন্নাহার রেখা’র সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন সমাজকর্মী আলাউদ্দিন আলাল’র পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশিদা খাতুন, সাধারন সম্পাদক ফাহিমা আক্তার পলি সহ অন্যান্য ব্যক্তি বর্গ। এসময় উপজেলার এক হাজারেরও বেশী ব্যক্তিদের মাঝে ভাতা পরিশোধ বহি বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই