বুয়েটের আবরার হত্যার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ইশার
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পাবনা জেলা শাখা।
সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মিছিল নিয়ে সংগঠনের কর্মীরা সমবেত হয়ে ঘন্টাব্যাপী মানব বন্ধন করে। সেখানে বক্তব্য দেন, জাতীয় শিক্ষক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ, সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সাধারন স¤পাদক মো: সাইফুল ইসলাম, যুব আন্দোলন সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ও ছাত্র আন্দোলন সভাপতি মাওলানা ওমর ফারুক।
বক্তারা দোষীদের বুয়েট থেকে স্থায়ী বহিস্কারসহ দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

কোন মন্তব্য নেই