সুজানগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, ভ্রাম্যমান আদালতে জরিমানা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগরের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন তাঁতীবন্ধ ইউনিয়নের কামারদুলিয়া তিন ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে ৮ হাজার এবং চিনাখরা বাজারের ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারে ৫ হাজার ও একই বাজারের মিঠাই পল্লী নামক দোকানে ৩ হাজার টাকা করে ভ্রাম্যমান আদালতে জরিমানার মাধ্যমে ১৬ হাজার টাকা আদায় করেন।
অন্য হোটেল গুলোকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়ে তাদেরকে সর্তক করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সুজানগর প্রেসক্লাবের সম্পাদক এম মনিরুজ্জামান, এস আই গোপাল চন্দ্র মন্ডল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমিরুল ইসলাম প্রমুখ।
কোন মন্তব্য নেই