Pabna



বেড়ার হাটুরিয়ায় এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ হিরার বিরুদ্ধে, আটক-১

বেড়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বেড়ায় দুলাল (৪৫) নামের এক শ্রমিককে এক যুবক হাসুয়ার হাতুলি দিয়ে পিটিয়ে হত্যা করার খবর পাওযা গেছে। নিহত শ্রমিক উপজেলার হাটুরিয়া প্রশ্চিম পাড়া গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে। এই হত্যার অভিযোগে কর্মরত ও অভিযুক্ত হিরার বাবা বাড়ির মালিক আরশেদ আলী (৬৫) কে আটক করেছে পুলিশ।

এলাকাবাসি ও থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের দিনমুজুর  দুলাল (৪৫) ও একই গ্রামের শাজাহান (৭০) নামের দুই শ্রমিক পাশের জগনাথপুর গ্রামে রশিদ এর বাড়িতে ইট ভাঙ্গার কাজ করতে যায়। কাজের এক পর্যায়ে সকাল ১০টার সময় রশিদের ভাতিজা আরশেদ বিডিআর এর ছেলে হিরা (৩০) বাড়িতে এসে হাসুয়ার হাতুলি নিয়ে দুই শ্রমিকের উপর হামলা করে এলোপাথারী মারপিট করে বলে তোরা এখানে কাজ করতে পারবিনা। এসময় প্রতিবেশীরা দুই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় নিয়ে হাটুরিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা করান। পরে অবস্থা অবনতি হওয়ায় তাদের সকাল ১১টার সময় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮এপ্রিল) দুপুর দেড়টার সময় দুলাল মারা যায়। এলাকাবাসি আরও জানায় হিরা হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের সাবেগ ছাত্রলীগের সভাপতি ছিলেন। সে মাদক আশক্ত ছিল বলে জানা যায়।
হিরার বাবা আরশেদ আলী সদ্য বহিস্কৃত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। একই সাথে ওই কমিটির সহ সভাপতিরও দায়িত্ব পালন করেন তিনি। বাবা ও ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। পরে বেড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, এই ঘটনায় পুলিশ কর্মরত বাড়ির মালিক হীরার বাবাকে আটক করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে, অভিযুক্ত মূল আসামী পালিয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। আর হত্যাকান্ডের মূল আসামিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই