পাবনা প্রেসক্লাব খাদ্য সহয়তা প্রদান করেন হকার ও সংবাদপত্র সেবীদের মধ্যে
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাসের কারণে কর্মহীন পাবনার সংবাদপত্র হকার, স্থানীয় পত্রিকার কর্মীদের এবং অন্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পাবনা প্রেসক্লাব। বৃহস্পতিবার সকালে সি লাইন পরিবহন সংস্থার সহযোগিতায় পাবনা প্রেসক্লাবের হল রুমে ২‘শ পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
পাবনার প্রেসক্লবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সি- লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সেলিম হোসেন, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সহ সম্পাদক তপু আহম্মেদ, দফতর সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, নির্বাহী সদস্য, আব্দুর রশিদ, কৃষ্ণ ভৌমিক, জহুরুল ইসলাম, সাবেক সভাপতি রুমি খন্দকার, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা হিসাবে প্রতি পরিবারে চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান ইত্যাদি বিতরণ করা হয়।


কোন মন্তব্য নেই