পাবনায় কোভিট-১৯ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় কোভিট-১৯ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউস ভিআইপি অডিটোরিয়ামে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালযের সচিব (পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত) সেলিম রেজা। এ সময় বৈশ্বিক এ দূর্যোগ মোকাবেলা জেলার সকল কর্মকর্তা, সুধীসমাজ ও জনপ্রতিনিধিদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সাথে তিনি বলেন, জেলার বিভিন্ন শ্রেণীর মানুষদের তালিকা যথাযথ ভাবে প্রস্তুত, সুষ্ঠু ভাবে ত্রার্ণ বা সহযোগিতা বন্টণ, আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখা, স্বাস্থ্যসেবা বৃদ্ধি ও অর্থনৈতিক কার্যকলাপসহ বিভিন্ন কাজে সবার ঐক্যবদ্ধ প্রয়াস দরকার।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম, সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল, সেনাবাহীনির পক্ষে লে.কর্ণেল তানভীর হাসান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বার অব কমাস ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলী মূতজা বিশ্বাস সনিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সভায় প্রধান অতিথী রেল মন্ত্রণালযের সচিব ও পাবনা জেলা ত্রান কাযক্রমের দায়িত্বপ্রাপ্ত কমকতা সেলিম রেজা বলেন, যে কোন মূল্যে ত্রান কাজ সফল করতে হবে। প্রধানমন্ত্রীর নিদেশ মোতাবেক তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন, ত্রান নিয়ে কেউ কোন ধরনের অসুদোপায় অবলম্বন করলে তার ছাড় দেয়া হবে না। ত্রাণ কাজে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার কঠোর নিদেশ দেন তিনি।

কোন মন্তব্য নেই