পাবনা পৌর এলাকার ১৪ ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় কোভিট-১৯ এর মহামারী কারণে অসহায় ও কর্মহীন শ্রমজীবি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগ নেতাদের উদ্যোগে কাশিপুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজাহান মামুন, সহ সভাপতি ও ওয়ার্ড কমিশনার রবেল, সাংগঠনিক সম্পাদক মহসিন রেজা খান মামুন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জমান রকি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই