Pabna



সাঁথিয়ায় ত্রাণ বিতরণ করলেন প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়ায় মরণঘাতী করোনার কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন পরিবারের মধ্যে প্রধান অতিথি হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বেদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পাবনা জেলা সমন্বয়ক সচিব সেলিম রেজা। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্র্দেশ এই দুর্যোগের মুহূর্তে ত্রাণ নিয়ে দুর্নীতি কোন ক্রমেই সহ্য করা হবেনা। একটি মানুষও অভূক্ত থাকবেনা । মানুষের কল্যাণে যারা কাজ করে তারাই শেষ্ঠ মানুষ। শনিবার বিকেলে উপজেলার জোড়গাছা ইউনিয়নের জোড়গাছা বাজারে সাঁথিয়া উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) উদ্যেগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ। উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা ও সুধীমন্ডলী। 

কোন মন্তব্য নেই