Pabna



করোনা পজিটিভ রোগীকে খাবার ও ঔষুধ পাঠালেন সংসদ সদস্য প্রিন্স

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় করোনা পজিটিভ রোগীকে খাবার ও ঔষধ পাঠালেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। শনিবার দুপুরে পাবনা শহরের ইসহাক ডাক্তারের গলির করোনায় আক্রান্ত মানিক মজুমদারের বাড়ীতে এমপি প্রিন্সের পক্ষে খাবার ও ঔষধ পৌছে দেন এমপি প্রিন্সের বিষেশ প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি। 

এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবমহিলা লীগের সহ সভাপতি আইরিণ কিবরিয়া কেকা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সবুজ, পাবনা জেলা ছাত্রলীগের সদস্য হান্নান খান স্বাক্ষর। 
কামরুজ্জামান রকি জানান, শনিবার বেলা ১২ টার দিকে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের পক্ষে আমরা করোনায় আক্রান্ত মানিক মজুমদারের বাড়ীর গেটে বিভিন্ন প্রকার ফল, শুকনা খাবার, কাচা তরকারি, মাছ, মাংশ, ঔষধ, কনজুমার ও  ট্রয়লেটিজ সামগ্রী পৌছে দিয়েছি। 
পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন- করোনায় আক্রান্ত ব্যাক্তির মনোবল বাড়াতে এবং শারীরিক শক্তি বাড়াতে এসব জিনিস পাঠানো হয়েছে। 

কোন মন্তব্য নেই