Pabna



ঈশ্বরদীতে করোনা আক্রান্ত ছেলের সঙ্গে মেয়ের বিয়ে, শ্বশুরবাড়ি লকডাউন

ঈশ্বরদী, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
পাবনার ঈশ্বরদীতে করোনা আক্রান্ত ছেলের সাথে গোপনে মেয়ে দিয়ে বিপাকে পড়েছেন একটি পরিবার। বিষয়টি জানাজানি হলে শুক্রবার (২৯ মে) ঈশ্বরদী থানা পুলিশ ওই বাড়িটি লকডাউন করেছেন। এ ঘটনা নিয়ে শহরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা এলাকার ইলেকট্রিক মিস্ত্রী আশরাফ হোসেন চুনি ঈদুল ফিতরের আগের দিন অতি গোপনে তার মেয়ে শর্মিকে বিয়ে দেন কুষ্টিয়ার ভেড়ামারার ষোলদাগ গ্রামের রাসেল নামে এক যুবকের সাথে।

আশরাফ হোসেনের প্রতিবেশি সোহান জানান, বিয়ে করা ওই যুবক রাসেল ঢাকাতে ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত। সে করোনা উপসর্গ নিয়েই তার গ্রামের বাড়ি ভেড়ামারায় আসে। গত ১ সপ্তাহ পূর্বে তার নমুনা জমা দেন পরিক্ষার জন্য। এরমধ্যেই ঈদের আগের দিন গত রবিবার (২৪ মে) সে ঈশ্বরদী শহরের ওই বাড়িতে গোপনে বিয়ে করে।

ঈশ্বরদীর ইলেকট্রনিক ব্যবসায়ী ইমরান হোসেন জানান, ওই যুবক বিয়ের পর নতুন বউকে তার ভেড়ামারার বাড়িতে নিয়ে ৪ দিন অবস্থান করেন। ঈশ্বরদী থেকে মেয়ের বাড়িতেও বেড়াতে যান শর্মির পরিবারের লোকজন। আজ শুক্রবার সকালে সদ্য বিয়ে করা ওই যুবক রাসেলের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি জানান, আজ করোনা রিপোর্ট আসার পরপরই বিষয়টি ভেড়ামারা ও ঈশ্বরদী শহরে জানাজানি হলে এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ শহরের ওই বাড়িটি লকডাউন করে এবং বাড়ি থেকে কাউকে বাহিরে বের না হতে কঠোরভাবে নির্দেশ দেয়। বাড়ির সকলের নমুনা পরিক্ষার জন্য সংগ্রহ করা হবে বলে জানায় প্রশাসন।
এদিকে, ভেড়ামারার ষোলদাগ গ্রামের  রাসেলের বাড়িও লকডাউন করেছে প্রশাসন। 

কোন মন্তব্য নেই