পাবনায় মহিলা সমিতির সভাপতি লাভলীর ঈদ বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে ও পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার সভাপতি মাহমুদা ইউসুফ লাভলী’র ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ মহিলা সমিতি জেলা শাখা কার্যালয়ে এসকল ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড: সালমা আক্তার শিলু,সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, কোষাধ্যক্ষ দীনা ফেরদৌস খান, শামিমা শিখা, আয়রিন কিবরিয়া কেকা,রুমানা আক্তার মিতু, তাহমিনা করিম তামিম,তামমিনা রহমান শম্পাসহ আরা অনেকেই।

কোন মন্তব্য নেই