Pabna



চাটমোহরে ঢাবির সাবেক ছাত্রনেতা শাহেদ’র ঈদ সামগ্রী বিতরণ

চাটমোহর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা মো: শাহিদুল ইসলাম শাহেদ পাবনার চাটমোহরের হরিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন, বিধবা, এতিম ও বয়স্কদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। শনিবার দিনব্যাপী হরিপুর ইউনিয়নের অসহায়দের খুজে খুজে তিনি এই ঈদ সামগ্রী বিলি করেন। 
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাকে প্রচার সম্পাদক মো: শাহিদুল ইসলাম শাহেদ নিজ উদ্যোগে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, সেমাই, লুঙ্গী, শাড়ী বিতরণ করেন। 
সাবেক এই ছাত্র নেতা মো: শাহিদুল ইসলাম শাহেদ সব সময় অসহায় বঞ্চিত মানুষের পাশে থেকে রাজনীতি করে যাচ্ছেন। তিনি দেশের মাটি ও মানুসের জন্যেই রাজনীতি করেন বলেও জানান। 

কোন মন্তব্য নেই