Pabna



ইশারত আলী কল্যাণ ট্রাষ্ট্রের ৮শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রামণের ফলে কর্মহীন হয়ে পরা  নিম্ন আয়ের অসহায় হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ইশারত আলী। 
মোঃ ইশারত আলী তার ছেলে মেয়ে এবং ভাই বোনদের ছেলে মেয়েদের নিয়ে গড়ে তুলেছেন ইশারত আলী কল্যাণ ট্রাস্ট, এই ট্রাস্টের মাধ্যমে  নিম্ন আয়ের অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন পুরো এপ্রিল ও মে মাস জুড়ে। 

এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন দুর্যোগকালীন মুহূর্তে সংকটে থাকা দরিদ্র মানুষদের মাঝে ঈদ পূর্ব সময়ে ৮শ নারী-পুরুষদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। 
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নগদ অর্থ, চাল, ডাল, সাবান, সেমাই, চিনি, দুধ, স্যালাইন, মসলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। সাধারন জনগনের বাইরে ভরতপুর মদিনাতুল উলুম মাদ্রাসা, আটঘরিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও চাটমোহর মোহাম্মদপুর মাদ্রাসাকে দেওয়া হয়েছে নগদ অর্থ সহায়তা। 
ইতিপুর্বে গত এপ্রিল মাসে ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার হাসপাতাল, পুলিশ বিভাগ ও সাংবাদিকদের মধ্যে ৩শ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। এ ধরনের জনকল্যাণমূলক কাজ চলমান থাকবে মর্মে জনাব ইশারত আলী আশাবাদ ব্যক্ত করেন।



কোন মন্তব্য নেই