Pabna



চাটমোহরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ সাখাওয়াত মেম্বার আটক

চাটমোহর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে বন্দুক ও গুলিসহ এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার (০৯ মে) বিকেল ছয়টার দিকে তাকে আটক করা হয়।

আটক সাখাওয়াত হোসেন (৪১) চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার)। তিনি একই ইউনিয়নের খতবাড়ি গ্রামের আজাহার প্রামানিকের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল শনিবার বিকেল ছয়টার দিকে খতবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সাখাওয়াত মেম্বারকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, সাখাওয়াত দীর্ঘ দিন ধরে অবৈধ অস্ত্র কেনা-বেচার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ কর্মে জড়িত থাকার কথা স্বীকার করেছে।  তার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই