Pabna



ক্রিস্টাল গ্রুপের সহযোগিতায় জেলা স্বেচ্ছাসেবকলীগের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে দিনমুজুর কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। 
মঙ্গলবার বিকেলে নুরজাহান কনভেনশন সেন্টার মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ও ক্রিস্টাল গ্রুপের সহযোগিতায় পৌরসভার ৯নং ওয়ার্ডের কর্মহীন মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এই ওয়ার্ডে কর্মহীন মানুষের মধ্যে  চাল, ডাল, তেল, সাবান ও আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক জামিরুল ইসলাম মাইকেল, ক্রিস্টাল গ্রুপের অন্যতম পরিচালক ও সি-লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হোসেন, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি পিনা আহমেদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম পলাশ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিক্কুল, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী বকুল সহ  অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই