পাবনার ঈশ্বরদীর নাফিস এসএসসি পরীক্ষায় রাজশাহী বিভাগে প্রথম
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদীর নাফিস উদ্দীন ফুয়াদ এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোডের মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। সে সর্বোচ্চ ১২৭৪ নম্বর পেয়ে এই কৃতিত্ব অর্জন করে। পাবনার ঈশ্বরদীর ইক্ষু গবেষণা কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র নাফিস উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মোহা: মাসুমের ছেলে।
ঈশ্বরদীর ইক্ষু গবেষণা কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাসানুজ্জামান জানান, এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে নাফিস ১২৭৪ নম্বর পেয়েছে। এই নম্বরই রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে সেরা নম্বর। বিভিন্ন ক্যাডেটসহ অনেক নামিদামি স্কুলকে পেছনে ফেলে তার স্কুলের ছাত্র নাফিসের এ কৃতিত্বপূর্ণ রেজাল্টে আমরা গর্বিত।
সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতলেবুর রহমান মিনহাজ বলেন, আমার ইউনিয়নের একজন ছাত্র গোটা বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করায় আমরা অনেক আনন্দিত ও গর্বিত। মেধাবী ছাত্র নাফিস উদ্দীন ফুয়াদ গোটা ঈশ্বরদী ও পাবনা জেলার মুখ উজ্জ্বল করেছেন।
নাফিসের পরিবার সূত্রে জানা যায়, ইতিপূর্বে সে পিএসসি ও জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায়। নাফিস সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে ঈশ্বরদী উপজেলার মধ্যে প্রথম স্থান, পাবনা জেলার মধ্যে প্রথম স্থান এবং রাজশাহী বিভাগে দ্বিতীয় হয়েছিলেন।


কোন মন্তব্য নেই